News71.com
 Bangladesh
 17 Sep 20, 06:27 PM
 215           
 0
 17 Sep 20, 06:27 PM

করোনা আপডেট॥ ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৬, শনাক্ত ১৫৯৩

করোনা আপডেট॥ ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৬, শনাক্ত ১৫৯৩

 

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে চার হাজার ৮৫৯ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৫৯৩ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৪৪ হাজার ২৬৪ জনে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৪৪৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৫০ হাজার ৪১২ জন।এতে আরও জানানো হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৬৯টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৬৭৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ লাখ ৮৩ হাজার ৭৭৯টি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১১ দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৩০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ৭৪। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪১ শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন