News71.com
 Bangladesh
 15 Sep 20, 10:17 PM
 295           
 0
 15 Sep 20, 10:17 PM

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ॥ এডিবি

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ॥ এডিবি

নিউজ ডেস্কঃ করোনা সংকট কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়ানো বাংলাদেশের বাংলাদেশের জিডিপি ২০২০-২০২১ অর্থবছরে ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তবে সরকার মনে করছে প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ২ শতাংশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কার্যকর উৎপাদন সক্ষমতা ও রপ্তানি সচল থাকায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে। বিচক্ষণ সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সরকারের প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়নের ফলে অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত হয়েছে। প্রবৃদ্ধি কমে যাওয়ার মূল ঝুঁকি তৈরি হয়েছিল, বাংলাদেশে এবং রপ্তানি গন্তব্যে করোনা মহামারির দীর্ঘমেয়াদি প্রভাব। এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, মহামারির প্রভাব থেকে বাংলাদেশের অর্থনীতি বেরিয়ে আসছে। স্বাস্থ্য ও মহামারি ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য চাপ থাকা সত্ত্বেও সরকার গরিব ও দুস্থদের জন্য মৌলিক সেবা নিশ্চিত করে উপযুক্ত অর্থনৈতিক উদ্দীপনা এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থাসহ অর্থনীতিকে সুসংহত করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন