News71.com
 Bangladesh
 15 Sep 20, 10:12 PM
 236           
 0
 15 Sep 20, 10:12 PM

উজিরপুরে নিষিদ্ধ কারেন্ট জালসহ একজন আটক॥

উজিরপুরে নিষিদ্ধ কারেন্ট জালসহ একজন আটক॥

নিউজ ডেস্কঃ বরিশালের উজিরপুর উপজেলা সদরের টার্মিনাল রোডের কাজী হাবিবুর রহমানের দোকান থেকে নিষিদ্ধ ৫৭ কেজি কারেন্টের জাল জব্দ করেছে র‌্যাব-৮। এসময় দোকান মালিক কাজী হাবিবুর রহমানকে (৫৮) আটক করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এর আগে, দুপুরে কারেন্ট জালসহ হাবিবুর রহমানকে আটক করা হয়। হাবিবুর রহমান উজিরপুর পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের মৃত কাজী আইনুল ইসলামের ছেলে। এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. আল-মামুন শিকদার বাদী হয়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সং/২০১৩) এর ৫(২) (ক) অনুযায়ী হাবিবুরের বিরুদ্ধে উজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন