News71.com
 Bangladesh
 15 Sep 20, 07:19 PM
 334           
 0
 15 Sep 20, 07:19 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণ হয়েছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণ হয়েছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করা। প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন পূরণ হয়েছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবন চত্বরে চারা রোপণ শেষে তিনি এসব কথা বলেন। স্বাধীনতার স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এক কোটি বৃক্ষরোপণের মাধ্যমে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় মুজিববর্ষ উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী এ বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্ন সারাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করা, সেই স্বপ্ন পূরণ হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশকে বাঁচাতে হলে কৃষিকে গুরুত্ব দিতে হবে। এরই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। জাতীয় সংসদ ভবন চত্বরেও এ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে হলে কৃষির উপর গুরুত্বারোপ অব্যাহত রাখতে হবে। এ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে চারা রোপণ শেষে সংসদ সদস্য (এমপি) সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, বৃক্ষরোপণ কর্মসূচিকে সারাদেশে চালিয়ে যেতে হবে। যা নতুন প্রজন্মকে উৎসাহিত করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন চত্বরে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন