News71.com
 Bangladesh
 15 Sep 20, 06:48 PM
 232           
 0
 15 Sep 20, 06:48 PM

পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই যত্নবান॥ আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক

পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই যত্নবান॥ আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেছেন, দেশের পরিবেশ রক্ষায় শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ খুবই যত্নবান। পরিবেশ সুরক্ষার কাজটি শুরু হয়েছিল বঙ্গবন্ধুর হাত ধরে ১৯৫২ সালে ফরিদপুর জেলায় বাগান তৈরি ও পরিচর্যার মাধ্যমে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের উদ্যোগে ডেমরা থানাধীন (৭০নং ওয়ার্ড) আমুলিমা মডেল টাউন প্রাঙ্গণে আষাঢ়-শ্রাবণ-ভাদ্র তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দেলোয়ার হোসেন বলেন, ১৯৬২ সাল থেকে পরিবেশের চিন্তা ও পরিবেশ আন্দোলন শুরু হলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় ঢাকা জেলখানা থেকে ফরিদপুর জেলখানায় দেয়া হলে সেখানে বসে অবহেলিত মানুষের মুক্তির চিন্তার পাশাপাশি পরিবেশের কথা ভাবতেন। সকাল-বিকালে সময় পেলে বঙ্গবন্ধু ফরিদপুর জেলখানার বারান্দায় বৃক্ষরোপণ করে বাগান রচনা করেছিলেন।আর বৈজ্ঞানিক ব্যাখ্যা আর বিশ্লেষণ মাধ্যমে পরিবেশের চিন্তা শুরু হয় ১৯৬২ সালে মার্কিন বিজ্ঞানী Rachel Carson এর Slient Spring প্রকাশের পর থেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন