News71.com
 Bangladesh
 15 Sep 20, 12:15 PM
 316           
 0
 15 Sep 20, 12:15 PM

করোনা॥ মৃত্যুতে চীনকেও টপকে গেল বাংলাদেশ

করোনা॥ মৃত্যুতে চীনকেও টপকে গেল বাংলাদেশ

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট মারা গেলেন চার হাজার ৭৫৯ জন। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে করোনায় মৃতের সংখ্যায় চীনকে (চার হাজার ৭৩৪) ছাড়িয়ে গেলো বাংলাদেশ। গত ১৩ জুন শনাক্ত রোগীর সংখ্যাতেও চীনকে ছাড়ায় বাংলাদেশ। এছাড়া আজকের মৃত্যু তালিকা যোগ হলে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনার আপডেটে বাংলাদেশের অবস্থান হবে ২৮তম। গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়। বাংলাদেশে করোনার নমুনা পরীক্ষা শুরু হয় ২১ জানুয়ারি। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা প্রতিষ্ঠান জানায়। আর করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় তার ১০ দিন পর ১৮ মার্চ।

বর্তমানে ৯৪টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশ ২৪ ঘণ্টায় এক হাজার ৮১২ জন এবং এখন পর্যন্ত মোট তিন লাখ ৩৯ হাজার ৩৩২ জন শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় দুই হাজার ৫১২ জন এবং এখন পর্যন্ত মোট দুই লাখ ৪৩ হাজার ১৫৫ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৪৭টি নমুনা সংগ্রহ আর ১৪ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২২ জন আর চার জন নারী। এখন পর্যন্ত মোট তিন হাজার ৭০৮ জন পুরুষ এবং এক হাজার ৫১ জন নারী মারা গেছেন। মৃত্যুর শতকরা হিসাবে পুরুষ ৭৭ দশমিক ৯২ শতাংশ আর নারী ২২ দশমিক শূন্য আট শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন