News71.com
 Bangladesh
 15 Sep 20, 11:58 AM
 221           
 0
 15 Sep 20, 11:58 AM

জাতিসংঘের ৩ সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য হলো বাংলাদেশ॥

জাতিসংঘের ৩ সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য হলো বাংলাদেশ॥

নিউজ ডেস্কঃ ৫৪ ভোটের মধ্যে ৫৩ ভোট পেয়ে জাতিসংঘের সংস্থা ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএস-এর নির্বাহী বোর্ডের ২০২১-২০২৩ মেয়াদে সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নির্বাচনটিতে একটি মাত্র সদস্য দেশ ভোট দানে বিরত থাকে। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে নব-নির্বাচিত এই নির্বাহী বোর্ড কাজ শুরু করবে। ৫৪ সদস্য বিশিষ্ট জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ইকোসক) এর ৮টি অঙ্গ সংস্থার এই নির্বাচন সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদরদপ্তরে সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের অদম্য অগ্রযাত্রা এবং জাতিসংঘের সংস্থাসমূহ ও তার কার্যনির্বাহী বোর্ডসমূহের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করার কারণে বাংলাদেশ সুদৃঢ় উত্তরাধিকার, বিশ্বাস ও আস্থার যে সম্পর্ক অর্জন করেছে এ বিজয় তারই বহিঃপ্রকাশ। বাংলাদেশ বর্তমানেও ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সদস্য। এছাড়া জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বর্তমানে ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন