News71.com
 Bangladesh
 15 Sep 20, 11:58 AM
 214           
 0
 15 Sep 20, 11:58 AM

পুরাতন এলাকায় রিকশার লাইসেন্স দেবে না॥ ডিএনসিসি  

পুরাতন এলাকায় রিকশার লাইসেন্স দেবে না॥ ডিএনসিসি   

নিউজ ডেস্কঃ যানজটের কারণ হিসেবে রিকশাভ্যানকে দায়ী করে দীর্ঘদিন ধরে রাজধানীতে বাহনটির নতুন লাইসেন্স দেওয়া বন্ধ রেখেছে দুই সিটি করপোরেশন। কিন্তু রাজস্ব বাড়ানোর কথা চিন্তা করে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তবে নতুন করে রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু করলেও ভিন্ন পরিকল্পনা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। ডিএনসিসি বলছে, নগরীতে যে পরিমাণ রিকশা রয়েছে তা অনেক বেশি। যানজট সৃষ্টিতে এই রিকশার ভূমিকা রয়েছে। তাই পুরাতন এলাকায় কোনও রিকশার লাইসেন্স দেওয়া হবে না। তবে সংস্থাটিতে ব্যাটারি বা যন্ত্রচালিত অযান্ত্রিক বাহনগুলো নিষিদ্ধ করায় নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে কিছু নিবন্ধন দেওয়া হবে। সংস্থাটির মেয়র মো. আতিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নতুন এলাকায় কোনও রিকশা নিবন্ধন দেবো না। তবে বর্তমানে যন্ত্রচালিত রিকশা নিষিদ্ধ করায় ডিএনসিসিতে নতুন যুক্ত হওয়া এলাকাগুলোতে মানুষের চলাচলে কষ্ট হবে। সেই চিন্তা থেকেই সেখানে কিছু লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পুরানো ওয়ার্ডগুলোতে কোনও রিকশার লাইসেন্স আমরা দেবো না।’

দুই সিটি করপোরেশনের তথ্য মতে, রাজধানীতে লাইসেন্সধারী রিকশা ও ভ্যানের সংখ্যা ৭৯ হাজার ৫৫৪টি। যদিও বাস্তবে এই সংখ্যা প্রায় ১১ লাখ। রিকশাকে যানজটের কারণ হিসেবে উল্লেখ করে ১৯৮৬ সাল থেকে গত ৩৪ বছরে এসব অযান্ত্রিক বাহনের (রিকশা ও ভ্যান) নতুন লাইসেন্স দেওয়া বন্ধ রাখে সিটি করপোরেশন। যদিও এই সময়ে প্রতিদিনই রাস্তায় নেমেছে নতুন বাহন। এ অবস্থায় ‘অবৈধ’ এসব বাহনের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ সিটি করপোরেশন। চলতি অর্থবছর এই খাত থেকে ২৪ কোটি টাকা রাজস্ব আয় ধরেছে দক্ষিণ সিটি। তবে উত্তর সিটি এ থেকে নতুন করে কোনও রাজস্ব আয় ধরেনি। একইসঙ্গে সিটি করপোরেশন এলাকায় মোটর, যন্ত্র, ইঞ্জিন বা ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচল নিষিদ্ধ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন