News71.com
 Bangladesh
 15 Sep 20, 11:58 AM
 209           
 0
 15 Sep 20, 11:58 AM

পঞ্চগড়ে নারীর শ্লীলতাহানীর অভিযোগে ব্যাংক কর্মকর্তা আটক॥

পঞ্চগড়ে নারীর শ্লীলতাহানীর অভিযোগে ব্যাংক কর্মকর্তা আটক॥

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক নারীকে শ্লীলতাহানীর অভিযোগে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। রফিকুল ইসলাম তেঁতুলিয়া গ্রামীণ ব্যাংক শাখায় কর্মরত আছেন। তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার টেটিয়ার কান্দাপাড়া এলাকায়। তার বাবার নাম আইনুল হক। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের কলোনীপাড়া আদর্শ গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় রাতে ওই নারীর স্বামী বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। স্বামী ও সন্তান নিয়ে ওই নারী কলোনীপাড়া আদর্শ গ্রামে থাকেন। আর গত ২ বছর ধরে রফিকুল তেঁতুলিয়ায় গ্রামীণ ব্যাংকে কর্মরত আছেন। ওই নারীও গ্রামীণ ব্যাংকের একজন নারী সদস্য। গত একবছর আগে রফিকুলের সাথে তার পরিচয় হয়। সে সুবাধে ওই নারীকে বাসা ভাড়া নেয়ার জন্য ৮/১০ দিন আগে কথা বলে রফিকুল। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রফিকুল ওই নারীর বাড়িতে যান।


এসময় আসামি রফিকুল লুডুস খেতে চাইলে ডিম না থাকায় ওই নারীর তার মেয়েকে ডিম আনার জন্য দোকোনে যেতে বলে। এসময় তাকে বাড়িতে একা পেয়ে কুপ্রস্তাব দিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে রফিকুল। ওই নারীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করে। তেঁতুলিয়া মডেল থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, আটককৃত ওই ব্যক্তির নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন