News71.com
 Bangladesh
 15 Sep 20, 11:58 AM
 206           
 0
 15 Sep 20, 11:58 AM

বাংলাদেশ প্রতিদিনের নামে ভয়ঙ্কর প্রতারক চক্র সক্রিয়॥

বাংলাদেশ প্রতিদিনের নামে ভয়ঙ্কর প্রতারক চক্র সক্রিয়॥

নিউজ ডেস্কঃ দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের নাম ভাঙিয়ে ভয়ঙ্কর প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশ প্রতিদিনের প্রকৃত ওয়েবসাইটটির একটি শব্দের বানান পরিবর্তন করে অন্য একটি ওয়েবপেজ খুলে লোক নিয়োগ, মানুষকে ব্ল্যাকমেইলিং ও বিভিন্ন হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছে। হাতিয়ে নেওয়া হচ্ছে অনৈতিক সুবিধা ও মোটা অঙ্কের অর্থ। সম্প্রতি ভয়ঙ্কর এ চক্র ফাঁদ পেতেছিল খোদ আইনমন্ত্রী আনিসুল হকের ওপর। তবে সুবিধা না করতে পেরে সর্বশেষ এক প্রতারক মাহবুবের ঠাঁই হয়েছে কারাগারে। ৯ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে শাহজাহানপুর থানা পুলিশ । বাংলাদেশ প্রতিদিনের নাম করে বিভিন্ন অভিযোগের বিষয় উল্লেখ করে বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ ২৪ আগস্ট রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন; যার নম্বর ১৩৫৪ । তবে অভিযোগ করার পরও বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ওই ওয়েবসাইটটি (www.bangladesh-protidin.com) এখনো ইন্টারনেটে পাওয়া যাওয়ায় উদ্বিগ্ন বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন