News71.com
 Bangladesh
 15 Sep 20, 11:04 AM
 241           
 0
 15 Sep 20, 11:04 AM

করোনা উপসর্গ নিয়ে জাবি অধ্যাপকের মৃত্যু॥

করোনা উপসর্গ নিয়ে জাবি অধ্যাপকের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ করোনা উপসর্গ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. মনজুরুল করিমের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সাভারের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, কয়েকদিন ধরে জ্বর, ঠাণ্ডা, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ দেখা দেওয়ায় রোববার (১৩ সেপ্টেম্বর) করোনা পরীক্ষা করান অধ্যাপক মনজুরুল করিম। পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি। সোমবার সকালে মনজুরুল করিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যান পরিবারের সদস্যরা। কর্তব্যরত ডাক্তার জানান, রোগীর অক্সিজেনের মাত্রা শূন্যে নেমে এসেছে। দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দেন তিনি। পরে সাভারের সুপার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান মোহাম্মদ মহিউদ্দিন।এছাড়া দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন অধ্যাপক মনজুরুল করিম। এদিকে অধ্যাপক মো. মনজুরুল করিমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন