News71.com
 Bangladesh
 14 Sep 20, 09:05 PM
 295           
 0
 14 Sep 20, 09:05 PM

কাভার্ডভ্যানে ফেনসিডিল পাচার॥ রাজধানীর ডেমরায় আটক ২

কাভার্ডভ্যানে ফেনসিডিল পাচার॥ রাজধানীর ডেমরায় আটক ২

নিউজ ডেস্কঃ রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) রমনা বিভাগের একটি দল। এসময় ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন-জাহাঙ্গীর (৪৫) ও আরিফ (২৮)। সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. ওয়ালিদ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে ডেমরা থানা এলাকার স্টাফ কোয়ার্টার টু রামপুরা রোডের মীরপাড়া থেকে তাদের আটক করা হয়। তিনি জানান, ডিবি পুলিশের একটি দল রাতে রাজধানীর মৌচাক মোড় থেকে একটি কাভার্ডভ্যানকে অনুসরণ করে ডেমরার মীর পাড়ায় থামিয়ে তল্লাশি চালায়। ওই কাভার্ডভ্যানে বিশেষ কায়দায় লুকানো ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় দুই মাদক কারবারীকে। তারা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, রাজধানীসহ বিভিন্ন স্থানে সরবরাহ করার জন্য এসব ফেনসিডিল সংগ্রহ করেছিলেন তারা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন