News71.com
 Bangladesh
 14 Sep 20, 08:14 AM
 275           
 0
 14 Sep 20, 08:14 AM

উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশ-ভারত একে অপরের সহায়ক॥ওবায়দুল কাদের

উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশ-ভারত একে অপরের সহায়ক॥ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ শেখ হাসিনা সরকার কূটনৈতিক দক্ষতা দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের উন্নয়ন এগিয়ে নিতে ভারত-বাংলাদেশ একে অপরের সহায়ক বলেও মন্তব্য করেন তিনি।রোববার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প ও অগ্রগতি পর্যালোচনা সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী একথা জানান। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কূটনৈতিক দক্ষতা দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বৈরিতার বিপরীতে গড়ে তুলেছে আস্থার সম্পর্ক।ভারত-বাংলাদেশ পারস্পরিক উন্নয়ন এগিয়ে নিতে দু’দেশ একে অপরের সহায়ক। এরই ধারাবাহিকতায় ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় যৌথভাবে বাস্তবায়ন হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প।এসময় অনলইন প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।এদিকে বিএনপি অভিযোগ করেছে, সরকার নাকি করোনা রোগীদের পরিসংখ্যানে ৮২ হাজার রোগীর নাম বাদ দিয়েছে। বিএনপির এ অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আপনারা এই বাদ দেওয়া ৮২ হাজারের তালিকা দিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন