
নিউজ ডেস্কঃ যশোরের চৌগাছায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা সোলাইমান হোসেন।তিনি বলেন, স্ত্রীকে ভাগিয়ে নেয়ার অভিযোগে উপজেলা ছাত্রলীগ নেতা সাদেকুর রহমানের (২৭) বিরুদ্ধে মামলা করায় এখন তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। অবশ্য, সাদেকুর তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলাইমান হোসেন লিখিত বক্তব্যে এসব কথা তুলে ধরেন।বলেন, বর্তমানে সাদেকুর বিভিন্ন মাধ্যমে তাকে হত্যাসহ হাত-পা ভেঙে দেয়ার হুমকি দিচ্ছে। দীর্ঘ দিন ধরে সিলেটে বসবাস করার পর জেলা শহরে ফিরে এসে আমাকে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। দলের বিভিন্ন অনুষ্ঠানেও সে অংশগ্রহণ করছে সে।