News71.com
 Bangladesh
 14 Sep 20, 08:12 AM
 177           
 0
 14 Sep 20, 08:12 AM

বিয়ের আসর থেকে কনে অপহরণের চেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতার নামে মামলা॥

বিয়ের আসর থেকে কনে অপহরণের চেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতার নামে মামলা॥

 

নিউজ ডেস্কঃ  পিরোজপুরে বিয়ের আসর থেকে কনে (২০) অপহরণ চেষ্টার অভিযোগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে সদর থানায় এ অভিযোগ দায়ের করেন কনের বাবা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন।   কনে স্থানীয় সরকারি সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের মাস্টর্স শ্রেণির ছাত্রী। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় ওই কলেজছাত্রীর বাবা থানায় একটি অভিযোগ দিয়েছেন। এ বিষেয়ে তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক  জানান, ওই কলেজছাত্রীর সঙ্গে ছাত্রলীগ নেতা আলিমের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক রয়েছে। ছাত্রলীগ নেতা আলিম আমার পক্ষের লোক হওয়ায় প্রতিপক্ষরা আমাকে হেয় প্রতিপন্ন করতে এ মিথ্যা অভিযোগ দিচ্ছে। অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের শিক্ষা অফিস সড়কের বাড়িতে তার কলেজ পড়ুয়া কন্যার (২২) বিয়ের আয়োজন করা হয়। তখন সেখানে ইন্দুরকানী উপজেলার বরপক্ষ তাদের আত্মীয়-স্বজন নিয়ে উপস্থিত ছিলেন। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল ওই কনের ঘরে ঢুকে বর পক্ষের সামনেই কনে কলেজছাত্রীকে অপহরণ করে নিতে টানা হেচড়া করেন। এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সঙ্গে থাকা পিস্তল বের করে উপস্থিতদের ভয় দেখানো হয়। তখন কনে পক্ষের আত্মীয়-স্বজন বাধা দিলে ছাত্রলীগ নেতা অনিরুজ্জামান অনিক তাদের হুমকি দিয়ে চলে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন