
নিউজ ডেস্কঃ রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে প্লেনের সিটগুলোতে যাত্রী বসায় আর কোনো বিধিনিষেধ থাকছে না। পাশাপাশি সিটগুলোতে বসে যাত্রীরা ভ্রমণ করতে পারবেন।বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।মফিদুর রহমান বলেন, 'আগে এক সিটে যাত্রী বসলে পাশের সিট খালি রাখা হতো। এখন থেকে এ নিয়ম আর থাকছে না। পাশাপাশি সিটগুলোতে বসে যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের (আইকাও) নির্দেশনা অনুযায়ী প্রতিটি প্লেনের শেষ দুটি সারির সিটগুলো খালি রাখতে হবে।'করোনা ভাইরাসের কারণে গত ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সঙ্গে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।