
নিউজ ডেস্কঃ সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার চেষ্টা করছি। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে রেলকে উন্নত করার চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এমপি।শনিবার (১২ সেপ্টেম্বর) দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নির্মাণাধীন নতুন রেললাইন নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রেলপথমন্ত্রী। পরিদর্শনের শুরুতেই মন্ত্রী কক্সবাজারের কাছে নির্মাণাধীন আইকনিক স্টেশন বিল্ডিংয়ের কাজ পরিদর্শন করেন। এখানে তিনি ক্ষতিগ্রস্ত কয়েকজনের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন। রেলপথমন্ত্রী বলেন, বর্তমানে রেলওয়ে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করছে।প্রধানমন্ত্রী রেলকে অধিক গুরুত্ব দিয়েছেন। নতুন রেললাইন নির্মাণসহ নতুন ইঞ্জিন, কোচ ক্রয় করা, ডাবল লাইন নির্মাণ করাসহ যাত্রীদের সেবা বৃদ্ধিকরণের জন্য বহুমুখী কার্যক্রম হাতে নেয়া হয়েছে। আমরা সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার চেষ্টা করছি। রেলকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত করার চেষ্টা করে যাচ্ছি।