News71.com
 Bangladesh
 12 Sep 20, 02:42 PM
 277           
 0
 12 Sep 20, 02:42 PM

ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী ভেলাবাইচ॥

ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী ভেলাবাইচ॥

 

 

নিউজ ডেস্কঃ ফরিদপুরের কুমার নদে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী ভেলাবাইচ। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ ভেলাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী।  দক্ষিণ কোমরপুর যুব সংঘের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই ভেলাবাইচ প্রতিযোগিতা বিকাল সাড়ে ৪ টায় ফরিদপুর সদরের কোমরপুর এলাকার কুমার নদ সংলগ্ন পারচর দায়বাড়ী ঘাট এলাকায় থেকে শুরু হয়। কোমরপুর দক্ষিণ পাড়া কুমার ব্রীজের নিচে এসে ভেলা বাইচ শেষ হয়। ভেলাবাইচ প্রতিযোগিতায় জাতীয় পতাকা, বিভিন্ন রঙের বেলুন, ফেষ্টুন দিয়ে সুসজ্জিত করা ৩০টি ভেলা অংশ নেন। 

 

প্রত্যেক ভেলায় দুইজন মাঝি নতুন গেনজি, লুঙ্গি পড়ে এবং কোমরে গামছা বেঁধে বৈঠা বেয়ে প্রতিযোগিতায় অংশ নেন। নারী, পুরুষ, বৃদ্ধ, শিশুসহ হাজার হাজার দর্শক নদীর দুই পাশে জড়ো হয়ে ভেলাবাইচ উপভোগ করেন। ভেলা বাইচকে কেন্দ্র করে পুরো কোমরপুর এলাকা জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। এ ভেলাবাইচ উপলক্ষে এলাকার প্রায় প্রতিটি বাড়িতেই পিঠা পুলি তৈরি করা হয়। এ বাইচ উপলক্ষে আত্মীয় স্বজন বেড়াতে আসেন। বাইচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু। কোমরপুর দক্ষিণ পাড়া কুমার নদের সেতুর পাশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন