
নিউজ ডেস্কঃ কোভিড-১৯ এর জন্য বাংলাদেশে আটকা পড়েছেন প্রায় ১২ হাজারের মতো ইতালি প্রবাসী। এদের অধিকাংশ গত বছর শীতের মৌসুম শুরু হওয়ার আগে অক্টবরে কিংবা ডিসেম্বরের দিকে বাংলাদেশে বেড়াতে গিয়েছিলেন। তাদের ফেরার কথা ছিল শীত শেষ হওয়ার পর কিংবা ইতালির বসন্তকালে।গ্রীষ্মের শুরুতেই ইতালিতে প্রয়োজন হয় অতিরিক্ত শ্রমিকের। আর সেই মৌসুমী শ্রমিকদের একটা বিরাট অংশ বাংলাদেশিরা; বিশেষ করে পর্যটন শিল্প এলাকাগুলোতে বাংলাদেশের কাজের ক্ষেত্রসমূহ বিস্তৃত।গ্রীষ্ম ও পর্যটনকে কেন্দ্র করে ইতালিতে রয়েছে প্রায় ১৬ হাজারের অধিক বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান। আর এই সকল ব্যবসা প্রতিষ্ঠানের অনেক মালিক শ্রমিক এবং কর্মে নিয়োজিত অনেকেই বাংলাদেশী এবং তাদের মধ্যে একটা বিরাট অংশ রীতিমতো শীতকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের যান এবং শীত শেষ হওয়ার সাথে সাথে ইতালিতে ফিরে এসে নিজের কর্মে নিয়োজিত হন।ইতালিয়ান সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ইতালিতে আর পুরোপুরি লকডাউন করা হবে না।