News71.com
 Bangladesh
 11 Sep 20, 07:50 PM
 283           
 0
 11 Sep 20, 07:50 PM

নেত্রকোনায় ট্রলার ডুবির ঘটনায় তদন্ত কমিটি॥৬ মাঝির নামে মামলা

নেত্রকোনায় ট্রলার ডুবির ঘটনায় তদন্ত কমিটি॥৬ মাঝির নামে মামলা

নিউজ ডেস্কঃ নেত্রকোনার কলমাকান্দায় গোমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনার জেলা প্রশাসক কাজী আবদুর রহমান।জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদকে প্রধান করে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। কমিটিতে অনন্যদের মধ্যে রয়েছেন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, কলমাকান্দা থানার ওসি, ফায়ার সার্ভিসের ইনচার্জ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।অন্যদিকে বৃহস্পতিবার বিকালে দুই নৌকার ৬ মাঝিকে আসামি করে কলমাকান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে। সুনামগঞ্জের ধর্মপাশার মধ্যনগরের আবদুল ওয়াহাবের স্ত্রী ও এক শিশু পুত্র নিহত এবং এক শিশু কন্যা নিখোঁজ থাকায় সকলের পক্ষে তিনি বাদী হয়ে মামলাটি করেন। এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মাজাহারুল করিম সত্যতা নিশ্চিত করে জানান, ছয় আসামির মধ্যে ৫ জনকে আটক করা হয়েছে।গত বুধবার সুনামগঞ্জ জেলার মধ্যনগর থেকে যাত্রীবাহী একটি ট্রলার আনুমানিক ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে নেত্রকোনার ঠাকুরাকোনায় আসার পথে কলমাকান্দার রাজনগর এলাকায় ডুবে যায়। একটি বালু নেয়ার ষ্টিলের বাল্গেটকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লেগে এ দুর্ঘটনাটি ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন