
নিউজ ডেস্কঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমকে হত্যা চেষ্টা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার নন্দনপুর এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।পুলিশ জানায়, নির্মাণাধীন উপজেলা মডেল মসজিদে কর্মরত দুই শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তারা হলেন, উপজেলার নন্দনপুর গ্রামের মিনারুল ইসলাম ও হুমায়ন। তাদের দিনাজপুর ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এ পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ১১ জনকে আটক করল পুলিশ। এদের মধ্যে ছেড়ে দিয়েছে আটজনকে।