News71.com
 Bangladesh
 10 Sep 20, 07:37 PM
 299           
 0
 10 Sep 20, 07:37 PM

পাঁচটি বিষয়কে সামনে রেখে কাজ করতে চান সিএমপি’র নতুন কমিশনার॥

পাঁচটি বিষয়কে সামনে রেখে কাজ করতে চান সিএমপি’র নতুন কমিশনার॥

নিউজ ডেস্কঃ তদন্তে মান বৃদ্ধি, থানাসমূহে নিবিড় মনিটরিংসহ পাঁচটি বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করতে চান চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)’তে সদ্য যোগদান করা কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট সিএমপি’তে যোগদানের পর বৃহস্পতিবার সকালে গণমাধ্যম কর্মীদের সাথে ‘মিট দ্যা প্রেসে’ অংশ নিয়ে তিনি এসব প্রত্যয় ব্যক্ত করেন। সিএমপি’তে নিজের পরিকল্পনা নিয়ে কমিশনার বলেন, সেবার মান বৃদ্ধি এবং মানবিক পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখতে কিছু পরিকল্পনা রয়েছে। যার মধ্যে রয়েছে তদন্তের মান বৃদ্ধির জন্য প্রশিক্ষণ বাড়ানো, থানাসমূহকে নিবিড় মনিটরিং করা, তদন্তে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে তদন্তের মান উন্নয়ন, ট্রাফিক ম্যানেজমেন্টের উন্নয়ন এবং অনিয়ম-দুর্নীতিতে কাউকে ছাড় না দেয়া।

মিট দ্য প্রেসে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এসএম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, উপ-কমিশনার (সদর) আমির জাফরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে সেইফ সিটি কনসেপ্ট চালু রয়েছে। ঢাকা মেট্রোপলিটনেও তা চালু রয়েছে। সিএমপি’তে এটা চালু করতে চাই। পুলিশি সেবার মূল কেন্দ্র হলো থানা। তাই থানাকে নিবিড় পর্যবেক্ষণের আওতায় আনা হবে। থানার কর্মকাণ্ডের কিছু অংশ প্রযুক্তি নির্ভর করা হবে। যাতে থানায় আসা লোকজন সেবা আরও বৃদ্ধি করা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন