News71.com
 Bangladesh
 10 Sep 20, 07:36 PM
 257           
 0
 10 Sep 20, 07:36 PM

ধামরাইয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার॥

ধামরাইয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার॥

নিউজ ডেস্কঃ ঢাকার ধামরাইয়ের নান্নার ইউনিয়নের জলসিন গ্রামের নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে তাদের মৃত্যুর কারণ জানায়নি পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জলসিন সিলেট পাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন, মো. জুয়েল (২৫)। তিনি ধামরাইয়ের জলসিন সিলেট পাড়া এলাকার মনছুর ফকিরের ছেলে। অপরদিকে নিহত রুমি খাতুন (১৮) একই উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট গ্রামের বাসিন্দা।বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) দীপক সাহা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন