News71.com
 Bangladesh
 10 Sep 20, 07:35 PM
 260           
 0
 10 Sep 20, 07:35 PM

কাগজে কলমে নয়॥বাস্তবেই ওয়ানস্টপ সার্ভিস চালুর নির্দেশ দিলেন শিল্পমন্ত্রী

কাগজে কলমে নয়॥বাস্তবেই ওয়ানস্টপ সার্ভিস চালুর নির্দেশ দিলেন শিল্পমন্ত্রী

নিউজ ডেস্কঃ শুধু মুখে মুখে বা কাগজে কলমে নয়; বাস্তবেই বিসিক শিল্পনগরিগুলোতে ওয়ানস্টপ সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, দেশের ৭৬টি বিসিক শিল্পনগরিতে উদ্যোক্তারা যাতে সহজে ও অল্প খরচে দ্রুত শিল্প সংশ্লিষ্ট কার্যকর সেবা পান, সেটি নিশ্চিত করতে হবে। শিল্পখাতে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ বাড়াতে এক ছাদের নিচে শিল্প স্থাপনের সব ধরণের সেবা দিতে হবে। গ্রাহক পর্যায়ে প্রত্যাশিত সেবা প্রদানের লক্ষ্যে বর্তমান সরকার ইতোমধ্যে ওয়ানস্টপ সার্ভিস আইন ২০১৮ এর ‘ক’ তফসিলে বিসিককে অন্তর্ভুক্ত করেছে বলে তিনি জানান।শিল্পমন্ত্রী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিসিকের ৭৬টি বিসিক শিল্পনগরীতে ওয়ানস্টপ সেবা চালুর লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নধর্মী দুই দিনব্যাপী ‘নাগরিক সেবা উদ্ভাবন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে এ নির্দেশনা দেন। ভার্চুয়ালি এ কর্মশালা আয়োজন করা হয়। বিসিক পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) ড. মোহা. আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিক চেয়ারম্যান মো. মোসতাক হাসান এনডিসি। এতে দেশের সকল শিল্পনগরি কর্মকর্তা, জেলা পর্যায়ে কর্মকর্তা এবং বিসিক পরিচালনা পর্ষদের সদস্যরা অনলাইনে সংযুক্ত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন