News71.com
 Bangladesh
 10 Sep 20, 11:15 AM
 241           
 0
 10 Sep 20, 11:15 AM

নেশার টাকার জন্য বাবা-স্ত্রী-মেয়েকে কুপিয়ে গুরুতর জখম॥

নেশার টাকার জন্য বাবা-স্ত্রী-মেয়েকে কুপিয়ে গুরুতর জখম॥

নিউজ ডেস্কঃ প্রায়ই বিভিন্ন ধরনের নেশা করতেন রফিকুল ইসলাম (৩৫)। জুয়া খেলার অভ্যাস ছিল। নেশার বিষয়ে বাবা ও স্ত্রী প্রায়ই বাধা দিতেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেশার টাকা না পেয়ে নিজের বৃদ্ধ বাবা, স্ত্রী ও শিশু কন্যাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়েছেন তিনি। গাজীপুরের শ্রীপুরের মাওনা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। রফিকুল ইসলাম ওই গ্রামের রিয়াজ উদ্দিন এর ছেলে। আহতরা হলেন, রফিকুলের বাবা রিয়াজ উদ্দিন, রফিকুলের স্ত্রী মোসাম্মৎ মিতা (২৬) ও মেয়ে মোছা. তুলি (১৩)। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে শ্রীপুরের মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে শুধু মেয়ে তুলিকে রেখে বাকিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। তুলিকে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন