News71.com
 Bangladesh
 10 Sep 20, 10:53 AM
 297           
 0
 10 Sep 20, 10:53 AM

আপাতত ইউএনও ওয়াহিদাকে কেবিনে স্থানান্তর করা হচ্ছে না॥

আপাতত ইউএনও ওয়াহিদাকে কেবিনে স্থানান্তর করা হচ্ছে না॥

নিউজ ডেস্কঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে আপাতত তাকে কেবিনে স্থানান্তর করা হচ্ছে না। এদিকে তাকে দেখতে এসে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও পুলিশের মহাপরিদর্শক বলেন, গ্রেফতার ব্যক্তিরা ছাড়া অন্য কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। ধীরে ধীরে উন্নতি হচ্ছে হামলায় আহত ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার। তাকে পর্যবেক্ষণ করে এইচডিইউতে-ই রাখার সিদ্ধান্ত দেয় মেডিকেল বোর্ড। আগামী শনিবার সেলাই কাটার পর তাকে কেবিনে স্থানান্তরের কথা জানিয়েছেন ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সে হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম। এদিকে ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সে তাকে দেখতে এসে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও পুলিশের আইজি বেনজির আহমেদ বলেন, দোষীদের গ্রেফতারে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। গত সোমবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ওয়াহিদা খানমকে আইসিইউ থেকে এইচডিইউতে আনা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন