News71.com
 Bangladesh
 10 Sep 20, 10:53 AM
 307           
 0
 10 Sep 20, 10:53 AM

ওবায়দুল কাদের জাতির সঙ্গে তামাশা করেছেন॥ মির্জা ফখরুল

ওবায়দুল কাদের জাতির সঙ্গে তামাশা করেছেন॥ মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদে শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তার কথা বলে জাতির সঙ্গে তামাশা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে সংসদ সদস্যদের নিয়ে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।মির্জা ফখরুল ইসলাম বলেন, এই পার্লামেন্টকে রাবার স্টাম্পে পরিণত হয়েছে। শুধু তাই নয়, তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে। ফখরুল বলেন, ওবায়দুল কাদের বলেছেন যে পার্লামেন্টে একটা শক্তিশালী বিরোধী দল থাকা গণতন্ত্রের জন্য খুবই প্রয়োজন। আমি মনে করি, এ ধরণে কথা বার্তা বলা মানেই জাতির সঙ্গে তামাশা করা।তিনি বলেন, আমারও বলছি, যে নিরপেক্ষ নির্বাচন কমিশনের আন্ডারে একটি নির্বাচন দিন। সেই নির্বাচনেই দেখা যাবে কারা জনগণের প্রতিনিধি, আর কারা জনগণের প্রতিনিধি না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন