
নিউজ ডেস্কঃ ফরিদপুর ও পঞ্চগড়ে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফরিদপুরে সদপুর উপজেলার কৃষ্টপুরে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে শেলিনা (৬) বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য বোন মনিরা (১০) এগিয়ে যায়। এসময় দুজনই পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে সদরপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।তারা সম্পর্কে চাচাতো বোন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এদিকে পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে লাদিপ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের মেহেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু লাদিপের বাবার নাম জসিম উদ্দীন।