News71.com
 Bangladesh
 09 Sep 20, 10:44 AM
 242           
 0
 09 Sep 20, 10:44 AM

আড়াই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পোড়ালো নৌ-পুলিশ॥

আড়াই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পোড়ালো নৌ-পুলিশ॥

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ চ্যানেলে অভিযান চালিয়ে অবৈধ ২ লাখ মিটার কারেন্ট জাল ও ৫০ হাজার মিটার বেড় জাল আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ সদস্যরা। সোমবার রাতভর অভিযান চালিয়ে রাবনাবাদ নদীর মোহনা থেকে এসব জাল উদ্ধার করা হয়।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলাপাড়া পৌর শহরে হেলিপ্যাড মাঠে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মাহমুদ হোসেন মোল্লা।রাবনাবাদসহ বিভিন্ন নদীতে অবৈধ জাল উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন