News71.com
 Bangladesh
 08 Sep 20, 07:27 PM
 270           
 0
 08 Sep 20, 07:27 PM

২৪ ঘণ্টার মধ্যে রমনা পার্ক খুলে দিতে হাইকোর্টে রিট॥

২৪ ঘণ্টার মধ্যে রমনা পার্ক খুলে দিতে হাইকোর্টে রিট॥

নিউজ ডেস্কঃ রাজধানীর রমনা পার্ক ২৪ ঘণ্টার মধ্যে জনসাধারণের জন্য খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে রমনা পার্ক বন্ধ রাখার সিন্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। আজ মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। গণপূর্ত সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।


আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, সেই মোঘল আমল থেকে রমনা পার্ক জন সাধারণের জন্য উন্মুক্ত। কিন্তু করোনা ভাইরাসকে কেন্দ্র করে রমনা পার্ক রাখা হয়। বর্তমানে করোনা সংক্রামণ কমে যাওয়ায় অফিস আদালত সহ সব কিছু খুলে দেওয়া হয়েছে। কিন্তু রমনা পার্ক এখনও বন্ধ রাখা হয়েছে। এতে জনগণের চলাফেরার অধিকার লঙ্ঘিত হচ্ছে। জনগণের চলাফেরার স্বাধীনতার কথা সংবিধানে ৩৬ অনুচ্ছেদে বলা হয়েছে। রমনা পার্ককে বন্ধ রাখার ফলে জনগণের চলাফেরা করার অধিকার ক্ষুন্ন করা হচ্ছে। শত শত ডায়েবেটিকস রোগী এ পার্কে হাটা চলাফেরা করতে না পারায় অনেকে মৃত্যুর মুখে ঝুকে পড়ছেন। তাই ২৪ ঘন্টার মধ্যে জণগণের জন্য খুলে দেওয়ার নির্দেশনা চেয়েছি। আইনজীবী বলেন আরও, গত ৬ সেপ্টেম্বর রমনা পার্ক খুলে দিতে গণপূর্ত সচিবকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলাম। নোটিশের জবাব না পেয়ে এ রিট করেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন