News71.com
 Bangladesh
 08 Sep 20, 06:56 PM
 236           
 0
 08 Sep 20, 06:56 PM

কাপ্তাই হ্রদের জেলেদের জন্য আরো ৪৩৯ মে. টন চাল বরাদ্দ করছে সরকার॥

কাপ্তাই হ্রদের জেলেদের জন্য আরো ৪৩৯ মে. টন চাল বরাদ্দ করছে সরকার॥

নিউজ ডেস্কঃ চলতি অর্থবছরে (২০২০-২১) কাপ্তাই হ্রদে জেলেদের মাছ ধরা বন্ধ থাকাকালীন সময়ের জন্য আরো ৪৩৯ দশমিক ১২ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। কাপ্তাই হ্রদের তীরবর্তী রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার ১০টি উপজেলায় ২১ হাজার ৯শ’ ৫৬টি জেলে পরিবারের মধ্যে ২০ কেজি হারে এ চাল বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরি আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আদেশে বলা হয়েছে, মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় চলতি ২০২০-২১ অর্থবছরে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে মৎস্যজীবীদের জন্য আরো ৪৩৯ দশমিক ১২ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার। কাপ্তাই হ্রদের তীরবর্তী রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার ১০টি উপজেলায় মৎস্য আহরণে বিরত থাকা ২১ হাজার ৯শত ৫৬টি জেলে পরিবারকে জুলাই মাসের জন্য ২০ কেজি হারে এ বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত চাল ৩০ সেপ্টেম্বরের মধ্যে উত্তোলন ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণ করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। কার্ডধারী জেলে ছাড়া অন্য কাউকে এ চাল দেওয়া যাবে না বলে আদেশে নির্দেশ দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন