News71.com
 Bangladesh
 08 Sep 20, 12:14 PM
 256           
 0
 08 Sep 20, 12:14 PM

এনআরবি ব্যাংকের পরিচালক ও তার দুই স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুদক॥

এনআরবি ব্যাংকের পরিচালক ও তার দুই স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুদক॥

নিউজ ডেস্কঃ এনআরবি ব্যাংক লিমিটেডের পরিচালক এম বদিউজ্জামান ও তার দুই স্ত্রী নাসরিন জামান এবং তৌহিদা সুলতানার সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে দুদক। নোটিশে তাদের অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদ ও দায়-দেনা সম্বলিত সম্পদ বিবরণী নোটিশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে কমিশনে দাখিল করতে বলা হয়েছে। দুদক পরিচালক কাজী শফিকুল আলম কমিশনের অনুমোদনক্রমে এ নোটিশে সই করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন