News71.com
 Bangladesh
 07 Sep 20, 10:06 PM
 308           
 0
 07 Sep 20, 10:06 PM

তিন বাহিনীর সমন্বয়ে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক॥

তিন বাহিনীর সমন্বয়ে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক॥

নিউজ ডেস্কঃ সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদে যাতে দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা দায়িত্ব পান, সে বিষয়ে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে সশস্ত্র বাহিনী নির্বাচনী পর্ষদের ভার্চুয়াল সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময়, সশস্ত্র বাহিনীর সম্মান ধরে রেখে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান।দেশের সার্বভৌমত্ব রক্ষায় বছর জুড়েই কঠোর নিয়মতান্ত্রিক অনুশীলন আর নানামুখী সামাজিক কাজে নিয়োজিত থাকে সশস্ত্র বাহিনী। সেনা-নৌ ও বিমানের সমন্বয়ে গঠিত সুশৃঙ্খল প্রতিরক্ষা বাহিনীর নিম্ন থেকে উচ্চ; সব পর্যায়েই প্রয়োজন দক্ষতা আর নিয়মানুবর্তিতাসহ যাবতীয় কৌশলগত দক্ষতা। আর তাই নেতৃত্ব ও নীতিনির্ধারণী পর্যায়ে উন্নীত হবার ক্ষেত্রেও তিন বাহিনীতে চুলচেরা বিশ্লেষণেই চলে সার্বিক কার্যক্রম।তিন বাহিনীর নেতৃস্থানীয় পদে ভবিষ্যতে কারা আসবে সেটি নির্ধারিত হয় সশস্ত্র বাহিনী নির্বাচনী পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী। প্রতিবছরের মতো এবারও হলো গুরুত্বপূর্ণ এই বৈঠক। করোনা পরিস্থিতির কারণে সোমবার (০৭ সেপ্টেম্বর) ভার্চুয়াল মাধ্যমে গণভবন থেকে এই সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ নিজ সদর দপ্তর থেকে এতে সংযুক্ত ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানসহ সশস্ত্র বাহিনী নির্বাচনী পর্ষদের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন