News71.com
 Bangladesh
 07 Sep 20, 10:05 PM
 273           
 0
 07 Sep 20, 10:05 PM

সুপারিশ করতে এসে ধরা খেলেন ভুয়া বিসিএস ক্যাডার॥

সুপারিশ করতে এসে ধরা খেলেন ভুয়া বিসিএস ক্যাডার॥

নিউজ ডেস্কঃ অন্যের জন্য সুপারিশ করতে এসে রাজধানীর উত্তরায় উপ-পুলিশ কমিশনার অফিস থেকে বিসিএস ক্যাডার পরিচয় দানকারী এক প্রতারক আটক হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) তাকে আটক করে উত্তরা মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণার মামলা প্রক্রিয়াধীন। আটককৃত মো. হাফিজুর রহমান (৪২) নিজেকে ২২তম বিসিএস শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। উত্তরা থানার ডিউটি অফিসার জানান, ভুয়া বিসিএস ক্যাডার পরিচয়দানকারী প্রতারক হাফিজুর রহমানকে উপ কমিশনার অফিস থেকে উত্তরা মডেল থানায় নিয়ে আসা হয়। অন্যের জমি সংক্রান্ত বিষয়ে উপ-কমিশনার অফিসে সুপারিশ করতে এসে প্রতারক হাফিজ নিজেকে ২২তম বিসিএস ক্যাডার ও বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক পরিচয় দেন। তার কথাবার্তা আচার-আচরণ সন্দেহ হলে খোঁজ নেয়া হয়। খোঁজ নিয়ে জানা যায়, বাংলা কলেজে এই নামে কেউ নেই। পরে তাকে ডিসি অফিস থেকে উত্তরা মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন