News71.com
 Bangladesh
 07 Sep 20, 08:16 PM
 244           
 0
 07 Sep 20, 08:16 PM

আগামীতে বিএনপি সকল নির্বাচনেই অংশ নেবে ॥ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

আগামীতে বিএনপি সকল নির্বাচনেই অংশ নেবে ॥ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ বিএনপি আগামীতে সব নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান । তিনি বলেন, আমাদের বরাবরই সিদ্ধান্ত ছিল নির্বাচনে অংশ নেওয়ার। শুধু করোনার কারণে আমরা গত দুইটি উপনির্বাচনে (যশোর ও বগুড়া) যোগ দিয়েও পরবর্তীতে প্রচারণায় যাইনি, সরে দাঁড়িয়েছি। আমরা উপজেলা নির্বাচনসহ স্থানীয় নির্বাচনগুলোতে অংশগ্রহণ করব, সেই সিদ্ধান্তই আছে। তিনি বলেন, আমরা ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৫ ও সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে অংশ নেব। সে হিসেবে আগামী ১০ তারিখে নমিনেশন ফরম বিক্রি করা হবে। ১২ তারিখে পার্লামেন্টারি বোর্ড সাক্ষাৎকারে বসবে, প্রার্থী চূড়ান্ত করার জন্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন