News71.com
 Bangladesh
 07 Sep 20, 07:52 PM
 258           
 0
 07 Sep 20, 07:52 PM

শিল্পনগরীতে কারখানা ছাড়া অন্য কোনো স্থাপনা নয়॥ প্রতিমন্ত্রী কামাল আহম্মেদ মজুমদার

শিল্পনগরীতে কারখানা ছাড়া অন্য কোনো স্থাপনা নয়॥ প্রতিমন্ত্রী কামাল আহম্মেদ মজুমদার

নিউজ ডেস্কঃ বিসিক শিল্প নগরীতে শিল্প কারখানা ছাড়া অন্য কোনো স্থাপনা না রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী নাগরিক সেবায় উদ্ভাবন শীর্ষক অনলাইন কর্মশালার উদ্বোধনকালে শিল্প প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন। বিসিকের পরিচালক ড. আব্দুস ছালামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিসিকের চেয়ারম্যান মোশ‌তাক হাসান এনডিসি।তিনি বলেন, শিল্প নগরীতে নির্দিষ্ট সময়ের মধ্যে উদ্যোক্তারা কারখানা স্থাপনে ব্যর্থ হলে প্লট বরাদ্দ বাতিল বরে সেটি অবশ্যই অন্য উদ্যোক্তাকে দিয়ে দেয়া হবে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিকের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী নাগরিক সেবা উদ্ভাবন শীর্ষক অনলাইন কর্মশালার উদ্বোধন করে এ নির্দেশনা দেন তিনি।বিসিকের আওতায় ৬ হাজার শিল্প প্রতিষ্ঠানসহ নতুন উদ্যোক্তাদের দ্রুত সেবা দেয়ার লক্ষ্যে এক্সেস টু ইনফরমেশন এ টু আই'এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়েছে।৬ এবং ৭ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে এ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন উদ্যোক্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন