News71.com
 Bangladesh
 07 Sep 20, 12:03 PM
 218           
 0
 07 Sep 20, 12:03 PM

পদ্মায় ধরা পড়লো ৪৩ কেজির বাঘাইড়॥

পদ্মায় ধরা পড়লো ৪৩ কেজির বাঘাইড়॥

নিউজ ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার পদ্মানদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৪৩ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে দৌলতদিয়া পদ্মানদীর কবিরপুর চর এলাকার আনন্দ হাওলাদারের জালে ওই মাছটি ধরা পড়ে। সকাল ৬টার দিকে দৌলতদিয়া এলাকার দুলাল মণ্ডলের আড়তে মাছটি তোলা হয়। পরে পাঁচ নম্বর ফেরিঘাটের শাকিল সোহানের আড়তের মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ও শেখ নুরু মাছটি এক হাজার ১শ ৪০ টাকা প্রতিকেজি দরে মোট ৪৯ হাজার ২০ টাকা দিয়ে কিনে নেয়।মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, এক হাজার তিনশ টাকা কেজি দরে মাছটি ঢাকায় ৫৫ হাজার ৯শ টাকায় বিক্রি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন