News71.com
 Bangladesh
 06 Sep 20, 07:05 PM
 286           
 0
 06 Sep 20, 07:05 PM

নেত্রকোনায় প্রেম সংক্রান্ত বিরোধের জেরে আদালতের সামনেই বন্ধুকে ছুরিকাঘাত॥  

নেত্রকোনায় প্রেম সংক্রান্ত বিরোধের জেরে আদালতের সামনেই বন্ধুকে ছুরিকাঘাত॥   

নিউজ ডেস্কঃ নেত্রকোনায় প্রেম সংক্রান্ত ঘটনায় আদালতের সামনের সড়কে বন্ধুর ছুরিকাঘাতে আজাহারুল ইসলাম (২৩) নামে এক যুবককে আহত অবস্থায় ময়মনসিংহে মেডিকেলে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত রবিউল আলমকে আটক করেছে। তিনি নেত্রকোনা সদরের হোসেনপুর এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে। আহত আজাহারুল ইসলাম পূর্বধলা উপজেলার খলিল মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিউল এবং আজাহারুল দুই বন্ধু। তারা একসঙ্গে পড়াশোনা করতেন। কিন্তু কিছুদিন ধরে প্রেম সংক্রান্ত ঘটনায় টাকা লেনদেন করার পর সাতধারায় আদালতে আজাহারুলের বিরুদ্ধে রবিউল মামলা করেন। আজ রোববার (৬ সেপ্টেম্বর) ওই মামলার শুনানি থাকায় দুই জনেই সকাল থেকে আদালত চত্বরে হাজির হন। কথা-কাটাকাটির এক পর্যায়ে দুপুরে আদালতের গেইটে রবিউল আজাহারুলকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক তাৎক্ষণিক ময়মনসিংহে পাঠান।


এদিকে আদালত চত্বরে ডিউটিরত পেট্রোল পুলিশ রবিউককে আটক করে মডেল থানায় হস্তান্তর করেছে। মডেল থানার উপ-পরিদর্শক বিল্লাল হোসেন জানান, আহত আজাহারুলের বাড়ি পূর্বধলার ভুগি গ্রামে। ওই গ্রামেই অভিযুক্ত রবিউলের নানার বাড়ি। ছোট ছেকেই তিনি নানাবাড়ি থেকে পড়াশোনা করেছেন। সেই সুবাদে আজাহারুলের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এক সঙ্গে তারা ডিগ্রি পাশও করেন।

আজাহারুল প্রেম করার জন্য মেয়েদের নাম্বার চাইলে রবিউল তাকে চাচাতো বোনের ফোন নাম্বার দেয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে জানতে পারে মেয়েটি রবিউলের চাচাতো বোন। তিনি আরও বলেন, এই নিয়ে দ্বন্দ্ব হয় তাদের মাঝে। এর আগে অন্য মেয়ের সঙ্গে প্রেম করার জন্য রবিউলের কাছ থেকে আজাহারুল টাকা ধার নেয়। টাকা না দেয়ায় রবিউল আদালতে সাত ধারায় মামলা করেন। সেই মামলার শুনানিতে রোববার আদালত চত্বরে দুইজনই হাজির হন। এক পর্যায়ে দুপুরে রবিউল আজাহারুলকে ছুরিকাঘাত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন