News71.com
 Bangladesh
 05 Sep 20, 10:04 PM
 309           
 0
 05 Sep 20, 10:04 PM

মুক্তিযোদ্ধার ওপর হামলাকারি ইন্টার্ন চিকিৎসকদের বিচার দাবি॥

মুক্তিযোদ্ধার ওপর হামলাকারি ইন্টার্ন চিকিৎসকদের বিচার দাবি॥

নিউজ ডেস্কঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মুক্তিযোদ্ধা ইসহাক আলী ও তার সন্তান রফিকুল ইসলামের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ-রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ড। এ সময় মানববন্ধনে আসা মুক্তিযোদ্ধারা বলেন, চিকিৎসকরা হাসপাতালে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে রেখেছেন। গত ২ সেপ্টেম্বর ভোরে মুক্তিযোদ্ধা ইসহাক আলীর স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উপস্থিত ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের অসহযোগিতায় তিনি মারা যান। এতে মৃতের সন্তান রাকিবুল ইসলাম মা হারানোর বেদনায় উচ্চ স্বরে কান্না করে ও চিকিৎসকদের অসহযোগিতার বিষয়টি তুলে ধরে আর্তনাদ করতে থাকেন। এসময় কয়েকজন ইন্টার্ন চিকিৎসক এসে তাকে থামতে বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন