
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের বায়তুস সালাত মসজিদে ঘটে যাওয়া দুর্ঘটনার অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, কারো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।শামীম ওসমান বলেন, রাস্তার অবস্থা বেহাল, এটা সিটি করপোরেশনের রাস্তা। আরো ভালো হওয়া উচিত ছিল।এসময় তিনি নারায়ণগঞ্জের বায়তুস সালাত মসজিদের ঘটনায় বলেন, এখানে কি ঘটেছে, এখানে তা দেখার পর সে প্রশ্ন আরো জোরালো হয়েছে। এখানে অন্য কিছু ঘটেছে কিনা!তিনি আরো বলেন, যেকোনো এক্সপার্ট নয়, খুবই ভালো মানের এক্সপার্ট দিয়ে এখানে তদন্ত করা উচিত। হাই প্রোফাইল তদন্ত হওয়া উচিত। এতগুলো মানুষের মৃত্যু, এতগুলো মানুষের যন্ত্রণার ছটফটানি, এসব লোকদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।