News71.com
 Bangladesh
 05 Sep 20, 07:21 PM
 244           
 0
 05 Sep 20, 07:21 PM

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় ত্রাণ বিতরণ॥

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় ত্রাণ বিতরণ॥

নিউজ ডেস্কঃ বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপি আয়োজিত ৫ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার জেলার ন্যাংড়া বাজার এলাকায় নিশিন্দারা ও নুনগোলা ইউনিয়নে গরীব, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।এ সময় আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাফতুন আহমেদ খান রুবেল, সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. সোলাইমান আলী, নিশিন্দারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল আলম, সদর মহিলা দলের নেত্রী নাজমা আক্তার প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন