News71.com
 Bangladesh
 05 Sep 20, 01:08 PM
 278           
 0
 05 Sep 20, 01:08 PM

সেক্টর কমান্ডার আবু ওসমানের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক॥

সেক্টর কমান্ডার আবু ওসমানের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক॥

নিউজ ডেস্কঃ মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (০৫ সেপ্টেম্বর) এক শোক বার্তায় রাষ্ট্রপতি প্রয়াত আবু ওসমান চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া।উল্লেখ্য, শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার ব্যক্তিগত সহকারী আবুল বাশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন