News71.com
 Bangladesh
 04 Sep 20, 10:26 PM
 281           
 0
 04 Sep 20, 10:26 PM

গা-ছাড়া ভাবের কারনে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে॥ওবায়দুল কাদের

গা-ছাড়া ভাবের কারনে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে॥ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সচেতনতার দিক থেকে গা-ছাড়া ভাবের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত চিকিৎসকদের মধ্যে চিকিৎসাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।


বিএনপি নেত্রীর চিকিৎসার দিক বিবেচনা করে এর আগে জামিন দেওয়া হয়েছিল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা পরিস্থিতিতে তার চিকিৎসার বিষয় চিন্তা করে সরকার আবারও মানবিক বিবেচনায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলার ঘটনায় ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে বলেন, অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে। তার সুচিকিৎসায় সবধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। সেতুমন্ত্রী বলেন, করোনা ও বন্যা পরিস্থিতিতে এ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে এক কোটি ২৫ লাখেরও বেশি পরিবারকে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছে, ১১ কোটি টাকারও বেশি নগদ সহায়তা দেওয়া হয়েছে। এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, সরকার ও আওয়ামী লীগ প্রমাণ করেছে দুর্যোগ ও দুর্বিপাকে কীভাবে অসহয় মানুষের পাশে দাঁড়াতে হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন