News71.com
 Bangladesh
 04 Sep 20, 07:28 PM
 258           
 0
 04 Sep 20, 07:28 PM

আড়াইহাজারে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু॥

আড়াইহাজারে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু॥

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বালতির পানিতে ডুবে আমেনা (৩) নামে এক শিশু মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। আমেনা ওই গ্রামের বাসিন্দা দেলোয়ারের মেয়ে। শিশু আমেনার বাবা দেলোয়ার জানান, সকালে আমেনাকে খুজেঁ পাওয়া যাচ্ছিলো না। পরে বাথরুমের ভেতর বালতির পানিতে তাকে পাওয়া গেলে দ্রুত আড়াইহাজার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক সুমন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন