News71.com
 Bangladesh
 03 Sep 20, 08:42 PM
 277           
 0
 03 Sep 20, 08:42 PM

কিশোরগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু॥

কিশোরগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু॥

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের নিকলীতে পৃথক ঘটনায় পানিতে ডুবে একই পরিবারের দুইজনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নিকলী উপজেলার জারইতলা ও দামপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, জারইতলা ইউনিয়নের শাহপুর মাইজহাটি গ্রামের জামাল মিয়ার ছেলে শাহীন ওরফে শায়ন ও তার চাচাতো বোন মনি আক্তার ওফে মুন বাড়ির পাশে খেলা করছিলো। এক সময় সবার অলক্ষ্যে শিশু দুইটি পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে পানিতে ভাসমান অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের জানান, কাঁঠালকান্দি গ্রামের কাজল মিয়ার মেয়ে শিশুকন্যা সুমাইয়া দুপুরের দিকে বাড়ির সামনে বর্ষার পানিতে ডুবে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন