News71.com
 Bangladesh
 03 Sep 20, 08:36 PM
 272           
 0
 03 Sep 20, 08:36 PM

ঢাবিতে ‘র‌্যাগ ডে’ নিষিদ্ধ॥ পরীক্ষা হবে স্বাস্থ্যবিধি মেনে

ঢাবিতে ‘র‌্যাগ ডে’ নিষিদ্ধ॥ পরীক্ষা হবে স্বাস্থ্যবিধি মেনে

নিউজ ডেস্কঃ ‘র‌্যাগ ডে’ কে অমানবিক, নিষ্ঠুর ও নীতিবহির্ভূত উৎসব আখ্যায়িত করে তা নিষিদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বুধবার (২ সেপ্টেম্বর) একাডেমিক কাউন্সিলের ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।রাতে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় কথিত ‘র‌্যাগ ডে’ নামে অমানবিক, নিষ্ঠুর ও নীতিবহির্ভূত উৎসব আয়োজন নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে সমন্বিতভাবে অসমাপ্ত সব পরীক্ষা গ্রহণ ও চূড়ান্ত ফলাফল প্রকাশের অনুমোদন দেয়া হয়।এ বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, র‌্যাগ ডে উদযাপন করতে গিয়ে অনেক সময় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হয়। তাই যেসব উদযাপন এ রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেয় সেগুলো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে মার্জিত উপায়ে আয়োজিত বিদায় অনুষ্ঠান বা সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে কোনো বাধা থাকবে না।সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও একাডেমিক পরিষদের তিন শতাধিক সদস্য যুক্ত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন