
নিউজ ডেস্কঃ সরকারি তথ্য নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে, তাই পরিসংখ্যান ব্যুরোকে তথ্য সংগ্রহে আরো সর্তক হওয়ার নির্দেশ দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বুধবার (২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তবে পরিসংখ্যান সচিবের দাবি, প্রশ্নবিদ্ধ তথ্য প্রকাশের দায় একা পরিসংখ্যান ব্যুরোর নয়। বিভিন্ন দপ্তরের সঠিক তথ্য না দেয়ায় তথ্যগত সমস্যা হচ্ছে বলে মনে করেন তিনি।গেল এক দশকে অর্থনীতি ও আর্থসামাজিক নানা সূচকে বড় ধরনের সফলতা দেখিয়েছে বাংলাদেশ। এ দেশকে 'উন্নয়ন মিরাকল' তকমা দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। যদিও সরকারের তথ্য সরবরাহকারী সংস্থা-পরিসংখ্যান ব্যুরোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।বিশ্বব্যাংকের স্ট্যাটিসটিক্যাল ক্যাপাসিটি স্কোর বলছে, গত পাঁচ বছরে বাংলাদেশে পরিসংখ্যানগত দুর্বলতা আরো তীব্র হয়েছে। ২০১৪ সালে তথ্যের নির্ভরযোগ্যতা সূচকে ১০০ পয়েন্টের মধ্যে প্রায় ৮০ পয়েন্ট পেলেও ২০১৯ সালে স্কোর পয়েন্ট কমে দাড়িয়েছে ৬২টিতে। এ অবস্থায় পরিসংখ্যান ব্যুরোকে তথ্যের গুণগত মান বাড়ানোর তাগিদ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।বিভিন্ন দপ্তর থেকে সঠিক তথ্য না পাওয়ায় গরমিল দেখা দেয় বলে দাবি করেছেন পরিসংখ্যান ব্যুরোর সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।অনুষ্ঠানে করোনা পরিস্থিতে প্রকল্প বাস্তবায়নে অর্থ অপচয় কিংবা কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও হুঁশিয়ার করেন পরিকল্পনামন্ত্রী।