
নিউজ ডেস্কঃ রাজবাড়ীতে গণধর্ষণ মামলায় তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও আসামিদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার মজলিসপুরের মৃত আবুল মোল্লার ছেলে রানা মোল্লা (২৪), খানখানাপুর দত্ত পাড়ার আরশাদ মোল্লার ছেলে মামুন মোল্লা (২০) ও মজলিসপুরের মৃত মোন্নাফ সরদারের ছেলে হান্নান সরদার (২৬)।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন। ওই দিন সন্ধ্যার পর রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে পৌঁছালে গোপালগঞ্জের কোনো বাস না পেয়ে অপেক্ষা করতে থাকেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসামি রানা মোল্লা ও মামুন মোল্লা ইজিবাইক নিয়ে এসে বলেন, ‘এখন বাস পাবেন না। ফরিদপুর গেলে বাস পাবেন।’