News71.com
 Bangladesh
 02 Sep 20, 10:13 AM
 317           
 0
 02 Sep 20, 10:13 AM

ই-ভ্যালীর ব্যবসার ধরন পর্যালোচনায় ৭ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন॥

ই-ভ্যালীর ব্যবসার ধরন পর্যালোচনায় ৭ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন॥

নিউজ ডেস্কঃ ই-ভ্যালীর ব্যবসায় পদ্ধতি পর্যালোচনা করতে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে। ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠান ইভ্যালী সম্পর্কে পত্রিকায় প্রতিবেদন এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের তথ্য চাওয়ার আলোকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ কমিটি গঠন করে দেয় ই-ক্যাব।  গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ই-ক্যাব জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক ও ই-ক্যাবের ১ জন প্রতিনিধি রয়েছেন এই কমিটিতে। এদের মধ্যে দুইজন পেমেন্ট বিষয়ে, একজন আন্তর্জাতিক ব্যবসায়, একজন ই-কমার্স স্ট্রেটিজিস্ট ও একজন ই-কমার্স গবেষক রয়েছেন। এছাড়া একজন আইনজ্ঞ এই কমিটিতে যুক্ত হয়েছেন। কমিটির সদস্যরা হলেন, ড. বি এম মইনুল হোসেন, সহযোগী অধ্যাপক, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট (আই আই টি), ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. রাফি উদ্দীন আহমেদ, ই-লার্নিং স্ট্যাটিজিস্ট, সহযোগী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মোঃ ইফতেখারুল আমিন, সহযোগী অধ্যাপক, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. সূবর্ণ বড়ুয়া, সহকারী অধ্যাপক, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ফায়সাল মাহমুদ সজিব, এসিএ, ফাউন্ডার এন্ড পার্টনার: এসিসিফিনট্যাক্স, ব্যরিস্টার শাওন এস নোবেল, (শাওন নোবেল এন্ড এসোসিয়েট),  সাদরুদ্দীন ইমরান, চেয়ারম্যান, ইক্যাব রিসার্চ স্ট্যান্ডিং কমিটি, সিইও, ইনোভেশন কনসাল্টিং প্রাইভেট লিমিটেড।(সমন্বয়কারী)। ইতোমধ্যে কমিটি দুই-দফা বিভিন্ন কৌশলগত সভা করেছে। দুই একদিনের মধ্যে কমিটির সদস্যগণ ইভ্যালী অফিস পরিদর্শন করবেন, ইভ্যালীর সাথে কৌশলগত আলোচনা করবেন এবং কমিটি আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন পেশ করবেন। বিশেষ করে ই-ভ্যালীর ব্যবসায় পদ্ধতি, এমএলএম সাম্ভাব্যতা, বিভিন্ন অফারের আইনগত দিক এবং ক্রেতা-ভোক্তাদের অভিযোগসমূহ খতিয়ে দেখবে এই কমিটি। এছাড়া এই কমিটিকে সহযোগিতা করার জন্য ই-ক্যাবের  ৫ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। রিভিউ কমিটির প্রতিবেদনকে যাচাই বাছাই শেষে পর্যালোচনা কমিটি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করবেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন