News71.com
 Bangladesh
 02 Sep 20, 09:45 AM
 431           
 0
 02 Sep 20, 09:45 AM

ডিসি মাদারীপুরের ডিসিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা॥

ডিসি মাদারীপুরের ডিসিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা॥

 

নিউজ ডেস্কঃ মাদারীপুরে পেট্রোল দিয়ে ড্রেজার মেশিন পুড়িয়ে ফেলার অভিযোগে জেলা প্রশাসকসহ ৬ জনের নামে আদালতে আলাদা দুটি ফৌজদারি মামলা করেছেন দুই ঠিকাদার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মোহাম্মদ হোসেনের আদালতের মামলা দুটি করেন শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রামের মনির সরদার এবং সাদুল্লা বেপারী কান্দি গ্রামের সরোয়ার বেপারী। মামলা দুটি শুনানি শেষে বিচারক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন’কে (পিবিআই) তদন্ত করে শিগগিরই প্রতিবেদন জমা দিতে বলেছেন। মামলার আসামিরা হলেন, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন বাচ্চু, শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, পাঁচ্চর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউসুফ হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখার সার্ভেয়ার মো. রাসেল হোসেন ও শিবচর উপজেলার এম.এল.এসএস বাবুল মিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন